IPL 2026 Shreyas Iyer Century Powers Punjab Kings to Crucial Win

টানা ছয় ম্যাচে হারের পর অবশেষে জয়ের পথে ফিরল Punjab Kings। লখনউয়ের একানা স্টেডিয়ামে Lucknow Super Giants-এর বিরুদ্ধে কার্যত বাঁচা-মরার লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে সাত উইকেটে জয় তুলে নেয় পাঞ্জাব। এই জয়ের মাধ্যমে আইপিএল ২০২৬ প্লে অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখল দলটি।
এই কঠিন সময়ে দলের হাল ধরেন অধিনায়ক Shreyas Iyer। চাপে পড়েও দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
প্রথমে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ভালো শুরু করেছিল। যদিও আর্শিন কুলকার্নি ও নিকোলাস পুরান দ্রুত ফিরে যান, তবুও Josh Inglis ও আয়ুষ বাদোনির জুটিতে ইনিংস এগোতে থাকে। দুজনে মিলে ৪৯ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন।
এই সময় আয়ুষ বাদোনি আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ১৮ বলে ৪৩ রান করেন। তার আউটের পর ইনিংসের দায়িত্ব নেন জশ ইংলিস, যিনি ৪৪ বলে ৭২ রানের দারুণ ইনিংস খেলেন। শেষদিকে আব্দুল সামাদ ২০ বলে ৩৭ রানের ঝোড়ো ক্যামিও খেলেন। সব মিলিয়ে লখনউ ১৯৬ রান তোলে। পাঞ্জাবের হয়ে যুজবেন্দ্র চাহাল ও মার্কো ইয়ানসেন দুটি করে উইকেট নেন।
১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংসও শুরুতেই প্রিয়াংশ আর্য ও কুপার কনোলির উইকেট হারায়। তবে এতে দলের পরিকল্পনায় কোনো প্রভাব পড়েনি। অধিনায়ক শ্রেয়াস আইয়ার একপ্রান্ত আগলে রেখে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেন।
তিনি ৫১ বলে অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা এই মরসুমের অন্যতম সেরা ইনিংস হিসেবে ধরা হচ্ছে। তার সঙ্গে প্রভসিমরন সিং নিখুঁতভাবে সঙ্গ দেন। উইকেটরক্ষক ব্যাটার প্রভসিমরন ৩৯ বলে ৬৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। দুজনে মিলে ১৪০ রানের ম্যাচ জয়ী পার্টনারশিপ গড়েন, যা লখনউকে কার্যত ম্যাচের বাইরে ঠেলে দেয়।
লখনউয়ের হয়ে পাওয়ারপ্লেতে মোহাম্মদ শামি দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিলেও বাকি বোলাররা চাপ ধরে রাখতে ব্যর্থ হন। পাঞ্জাব ১২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।
এই জয়ের ফলে পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে। এখন তাদের আশা থাকবে রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস হেরে যায় এবং কলকাতা নাইট রাইডার্স নেট রান রেটে এগিয়ে না যায়। সেক্ষেত্রে পাঞ্জাবের প্লে অফে পৌঁছনোর সম্ভাবনা উজ্জ্বল হবে।